× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

তরিকুল ইসলাম

সড়ক নিরাপত্তা আইনের দাবীতে তরুণদের সংহতি প্রকাশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
তরুণদের সংহতি প্রকাশ

সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ করেছে তরুণ। আজ শনিবার (২৯ জুন) বেলা ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টেরের আয়োজনে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং এর সদস্যরা রাজধানীর শ্যামলীস্থ ক্লাব মাঠের সামনে মানবন্ধনের মাধ্যমে এই সংহতি প্রকাশ করে।

তরুনদের দাবি, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপুস্থিত। তাই একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানায় এই ফোরামের সদস্যরা। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে প্রণীত হতে হবে। পাশাপাশি গত ২৬ জুন মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ছিল। সেই দিবসকে লক্ষ্য করে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকসহ সকলকে মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান তরুনরা।

মানববন্ধনের পূর্বে স্বাস্থ্য সেক্টরের প্রশিক্ষণ কক্ষে তরুনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান, রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহাসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। এই আলোচনায় তরুনদের সাথে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।


এ ক্যটাগরির আরো খবর..