× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

সঞ্জয়ের নামে নতুন ‘মেনু’ সালমানের রেস্তোরায়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্ত ৪২ মাস পর পুনের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেলেন। সেই আনন্দে উদযাপন হবে না তাও আবার হয় নাকি? শুভেচ্ছাবার্তা, পার্টি তো আছেই এ বার মেনুতেও চলে এলেন সঞ্জু বাবা।

সঞ্জয়ের ছাড়া পাওয়ার খুশিতে মুম্বাইতে সালমান খানের থিম রেস্তোরাঁয় এক নতুন পদ তৈরি করলেন কর্তৃপক্ষ। নাম দিলেন ‘ভাইবাবা-চল মেরে ভাই।’ কম্বিনেশন এই ডিশে মাটন কিমার সঙ্গে থাকবে চিকেনও। সালমান খানের পছন্দের কথা ভেবে মাটন এবং সঞ্জয়ের পছন্দের কথা মাথায় রেখে চিকেন রাখা হয়েছে। ওই রেস্তোরাঁয় দুপুরের বা রাতের অন্য পদের সঙ্গে এই পদটি নিলে ৫০ শতাংশ ছাড়েরও সুবিধা পাওয়া যাবে। স্বাভাবিক ভাবেই মুম্বাইবাসীর কাছে এ এক লোভনীয় প্রস্তাব।


এ ক্যটাগরির আরো খবর..