সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৪ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তা গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মোঃ কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতির কথা বলা হয়।

তারা হলেন- সিআইডি’র অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন বিপিএম, পিপিএম, বিপিএ সারদা রাজশাহীর প্রিন্সিপাল(অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম(বার) ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারী পদ সৃজন করা হয়েছে। আর এই পদে পুলিশের চারজন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।