× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সকল অভিযোগ থেকে মুক্ত সালমান

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক:  ‘হিট অ্যান্ড রান’ সালমান মামলার সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হয় গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। মুম্বাই উচ্চ আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এ মামলায় সালমানকে সকল অপরাধ থেকে অব্যাহতি দিয়েছেন মুম্বাই উচ্চ আদালত। পাশাপাশি এ তারকা পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন এ আদালত।

এর আগে রায় ঘোষণার জন্য সালমান খানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বুধবার মামলার কার্যক্রমের অংশ হিসেবে আদালত জানান, সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলায় এ তারকার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষের আইনজীবী।

গত শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়। সে সময় বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানান। ৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হয়।

এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। এরপর গত ৬ মে এ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত । পরে সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তার এ মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..