× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

সকলের স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও পুষ্টি নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে -আবুল হাসানাত আবদুল্লাহ্

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, জাতীয় রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশগুলোতে বিদ্যমান স্বাস্থ্যসেবার সাথে সামঞ্জস্য রেখে মানব উন্নয়নের অংশীদার হবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকলের স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
গতকাল বরিশাল জেলার আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ প্রাঙ্গণে
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউট ও ন্যাশনাল আই কেয়ার এর যৌথ আয়োজনে দু’দিনব্যাপী
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব
কথা বলেন।
চক্ষু বিশেষজ্ঞ অধাপক ডা. গোলাম মোস্তাফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ৭২.৮ বছরে
উন্নীত হয়েছে। ২০১৯ সালে মাতৃজনিত মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ১.৬৫, যা বর্তমানে প্রতি
হাজারে ১.৬৩। বর্তমানে দেশের ৩ হাজার ২৭৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের
মাধ্যমে গ্রাম পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। তিনি এ জাতীয় সেবা কার্যক্রম
নিয়মিত দেশব্যাপী আয়োজনের পরামর্শ দেন।
এই চক্ষু শিবিরের মাধ্যমে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রায় ১৫ হাজার দুঃস্থ
রোগীর চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..