× Banner
সর্বশেষ
নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব -যুব ও ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
নির্বাচনের দিকে ধাবিত হব

জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত দশটি সংস্কার কমিশন গঠন করেছি। সংস্কার কমিশন গুলো ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা কিছুদিনের মধ্যে রাষ্ট্রগঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ করবে; সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (রবিবার) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মিচেল মিলারের (Mr. Michael Miller) এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এই সাক্ষাৎকারে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ জিএসপি, জিএসপি+ সুবিধা, এলডিসি থেকে উত্তরণ, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। এখন দল গঠনের সময় নয়; সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ক্রীড়াঙ্গনে উন্নয়নে ক্ষেত্রে আমরা স্পোর্টস ইনিস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান।

উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..