× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

সংসদ উপনেতার পক্ষে সালথায় আ’লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে যদুনন্দী চেয়ারম্যান বাড়িতে এ বৈঠকের আয়োজন করা হয়।

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ: রব মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী লিটু, সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, জেলা যুবলীগের সদস্য আনিচুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী জানেই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, সাংগঠণিক সম্পাদক আলীমুজ্জামান নয়ন, যুবলীগ নেতা গাজী কামরুজ্জামান, রোমান মিয়া, মিরাজ হোসেন, লিপন মোল্যা প্রমূখ।

উক্ত উঠান বৈঠকে লাবু চৌধুরী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য ১০ ডিসেম্বারের পরে প্রতিটি ভোটারের কাছে আমাদের যেতে হবে। আমরা সকলে কাধে কাধ মিলিয়ে নৌকার জন্য কাজ করবো ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..