× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

সংসদ অবমাননায় এনজিওর নিবন্ধন বাতিলে আইন হচ্ছে

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ যেকোনো দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান সম্পর্কে যাতে কোনো কটূক্তি কিংবা অবমাননা করতে না পারে সেজন্য আইন করতে যাচ্ছে সরকার।

আজ বুধবার বিকেলে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান। এ বিষয়ে এরই মধ্যে তৈরি করা ‘বৈদেশিক অনুদান আইন-২০১৬’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সংসদের আগামী অধিবেশনেই আইনের খসড়াটি উত্থাপন করা হবে উল্লেখ করে প্রবীণ এ পার্লামেন্টারিয়ান বলেন, ‘একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এনজিও, যারা সরকার দ্বারা নিবন্ধিত এবং যাদের কার্যক্রম তাদের (সরকার) কাছে জবাবদিহি করতে হয়। তারা যদি এ ধরনের কিছু করে তাহলে তো প্রটেক করতে হবে গভর্মেন্টের। পার্লামেন্টকে তো রক্ষা করতে হবে। আমরাও দিয়ে দেব। এনজিওরা যদি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কটূক্তি করে তবে সরকার তাদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..