× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সংসদীয় আসনের সীমানা

সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে। এ সুপারিশে বিদ্যমান আসনগুলোর সীমানা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আজ কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

নির্বাচন কমিশনে জমা পড়া ৭৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ছয় শতাধিক আবেদন পর্যালোচনার পর এই কমিটি গঠন করা হয়। সাত সদস্যের কারিগরি কমিটির আহ্বায়ক করা হয় সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন—ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

এর আগে, সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ভৌগোলিক অবস্থা ও অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনগত এখতিয়ার বিবেচনায় রেখে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..