পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা আওয়ামীলীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও কটুক্তি করায় পাইকগাছা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পমাল্যের পূর্বে পাইকগাছা পৌরসভা আওয়ামীলীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও কটুক্তি করায় শুক্রবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জানানো হয় এবং আ’লীগের দলীয় ফোরামে হেমেশ চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়া পর্যন্ত আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আঃ আজিজ, যুগ্ন সম্পাদক এন ইসলাম সাগর, আলাউদ্দীন রাজা,এম আর মন্টু, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাসেম, বদিউরজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, আসাদুল ইসলাম, অমল মন্ডল, কৃষ্ণ রায়,মোঃ ফসিয়ার রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।