× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

সংখ্যালঘু গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

মৃত্যুঞ্জয় বাছারঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু গৃহবধু সবিতা রানী (৩৫)কে পিটিয়ে জখম এবং  বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা করে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোতাহার হোসেন ও তার ছেলে আব্দুস সোবহানের নেতৃত্বে ১০-১২ জন ভাড়াটিয়া বাহিনী ওই জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে ও ধান নষ্ট করে দেয়। এ সময় বাধা দেয়ায় সবিতাকে পিটিয়ে গুরুতর জখম করে । ওই গৃহবধু বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত সবিতা রানী ওই গ্রামের স্বপন কুমারের স্ত্রী ।

ভুক্তভোগী স্বপন কুমার জানান, স্ত্রী সবিতা রানীর পৈত্রিক সুত্রে পাওয়া ১২ শতক জমি নিয়ে প্রতিবেশি মোতাহার হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোতাহার হোসেন ও তার ছেলে আব্দুস সোবহানের নেতৃত্বে ১০-১২ জন ভাড়াটিয়া বাহিনী ওই জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে ও ধান নষ্ট করে দেয়। এ সময় বাধা দেয়ায় সবিতাকে পিটিয়ে গুরুতর জখম করে।

ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ এজাহার দায়ের করেননি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ভুমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং  সবিতা রানীর সু-চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।


এ ক্যটাগরির আরো খবর..