× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

ঈদে মামাবাড়ি গেলে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে ইমাম হোসেন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২
৬ বছরের শিশু ধর্ষণ

ঈদুল আজহা উপলক্ষে মা-বাবার সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মামাবাড়িতে বেড়াতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে মো. ইমাম হোসেন (৩৫)।

রবিবার (১৭ জুলাই) র‍্যাব-১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন সংসাবাজ এলাকার আবু সাইদ হোসেন (৩৫) নামক একজন ব্যক্তি গত ৯ জুলাই ঈদ উপলক্ষে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেঁজুরবাগ এলাকায় বেড়াতে আসেন। তার এক নিকটাত্মীয়ের বাসা শ্বশুরবাড়ির পাশাপাশি থাকায় সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রায়ই সেখানে যাওয়া-আসা করতেন।

গত ১৪ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে তার মেয়ে ভিকটিম (৬) সেই আত্মীয়ের বাসা থেকে মামাবাড়ি ফেরার উদ্দেশে রওনা হয়। মেয়ে বাসায় ফিরে না আসায় আবু সাইদ তার আত্মীয়কে ফোন করলে জানতে পারেন মেয়ে অনেক আগেই চলে এসেছে। একথা শুনে তারা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক বিকাল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেঁজুরবাগস্থ সাহেব গলি মার্কেটের পাশে অসুস্থ অবস্থায় ভিকটিমকে পাওয়া যায়। পরে ভিকটিম তার মাকে জানায়, সে তার আত্মীয়ের বাসা থেকে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেঁজুরবাগস্থ সাহেব গলি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একজন ব্যক্তি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ভিকটিমের বাবা আবু সাইদ হোসেন তার মেয়েকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে উক্ত হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। পরে আবু সাইদ তার আত্মীয়স্বজনদের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওই ব্যক্তির নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশু ধর্ষণ মামলার অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১৬ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খালপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি মো. ইমাম হোসেন (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..