× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

শিল্পী, নির্মাতা ও বন্ধুদের চোখে প্রিন্স মাহমুদ

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

‘মেসি গোল দেবেন, এ আর এমন কি! তেমনি প্রিন্স মাহমুদের গান তো ভালো হবেই, এটাই তো চেনা! তাই তাকে প্রতিযোগিতা করতে হয় তার নিজের সঙ্গে’- বলছিলেন সংগীতশিল্পী তপু। ।

প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে ১০ জন শিল্পীর নতুন গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। অনুষ্ঠানে দেশের সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের শিল্পী-নির্মাতারা জনপ্রিয় এই সংগীতশিল্পী সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

মাহাদীর গাওয়া ও প্রিন্সের সুর-সংগীতে ‘তুমি বরুণা হলে হবো আমি সুনীল’ গানের গীতিকার আসিফ ইকবাল বলেছেন, ‘ও খেয়ালি মানুষ। অনেক অভিমানও আছে। ওর চারপাশের মানুষদের তাই ওকে সমর্থন দিয়ে যাওয়া দরকার। আমি বিশ্বাস করি, প্রিন্স গান করলে সেটা ভালো হবেই।’

নাট্য ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’র জন্য একটি গান তৈরি করেছিলেন প্রিন্স মাহমুদ। অনিমেষ বলেছেন, ‘আমি কিছু জিনিয়াস মানুষের মধ্যে পাগলামি দেখেছি। তাদের মধ্যে দুই হুমায়ূন মানে হুমায়ূন আহমেদ ও হুমায়ুন ফরীদি বেঁচে নেই। প্রিন্সও তাদের একজন। সৃষ্টিশীল মানুষের মধ্যে এমন পাগলামি থাকা দরকার। আমি নিশ্চিত, তা

গীতিকার শফিক তুহিন যেমন লিখেছেন, তেমনি গেয়েছেন প্রিন্সের সুরে। তার কথায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নবীনবরণ, আড্ডা কিংবা পিকনিকে প্রিন্স মাহমুদের গান ছিলো আমাদের চেনাসঙ্গী। তার গান আমার মতো অসংখ্য তরুণের যৌবনের প্রেমকে বেগবান করেছে। তার গানগুলোর সাহিত্যমান রয়েছে। তিনি নিয়মিত গান করলে আমরা পরের প্রজন্ম কিছু শিখতে পারবো। আরও ভালো লেখার অনুপ্রেরণা পাবো।’

এটিএন নিউজের সাংবাদিক মুন্নী সাহা বন্ধুকে নিয়ে বললেন, ‘আমি আসলে আজ কিছু বলতে আসিনি। প্রিন্সের পেছনে বসে তার সম্পর্কে শুনছি, এটাও আমার গর্ব। ও আমার ভালো বন্ধু। তপুর মতো আমিও বিশ্বাস করি, প্রিন্স মাহমুদ ভালো গান করবে, এটাই তো স্বাভাবিক।’

এ ছাড়াও অনুভূতি জানিয়েছেন গীতিকার ইব্রাহিম ফাতেমী ও শাহেদ। প্রিন্সের সুর-সংগীতে জেমসের গাওয়া ‘মা’, শাফিন আহমেদের কণ্ঠে ‘জন্মদিন’ গান দুটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে বলে দুটি পৃথক সত্যি ঘটনার কথা জানান অগ্রজ শাহেদ।

প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করাটা স্বপ্নের মতো বলে উল্লেখ করলেন কনা, ইমরান, শামীম, ইভা ও নন্দিতা। তাদের মধ্যে ইমরান ও ইভা ছাড়া বাকি তিনজন খালি গলায় ‘খেয়ালপোকা’র গান গেয়েছেন। এ অ্যালবামে আরও আছে তাহসান, এলিটা, মাহাদি, মিনারের গাওয়া গান। রয়েছে একক ও দ্বৈত গান।

সবশেষে প্রিন্স মাহমুদ বললেন, ‘এই যে সবার এতো ভালোবাসা পেলাম, তাতে অ্যাওয়ার্ডও কিছু না। সবাই নতুন গানগুলো শুনবেন।’ তিনি মোবাইল প্রতিষ্ঠান রবিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে অংশ নেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, হাসান মতিউর রহমান, হাসান চৌধুরী, জুয়েল মোর্শেদ, এফএ সুমন, কোনাল, গীতিকার লতিফুল ইসলাম শিবলী, রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, জি-সিরিজের স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ।

অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, আপাতত শুধু মোবাইলেই গানগুলো শোনা যাবে। ‘খেয়ালপোকা’ সিডি আকারে আসবে ভালোবাসা দিবসে।


এ ক্যটাগরির আরো খবর..