পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: গতকাল বেলা ১১ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে উপজেলার উত্থালিগ্রামের মৃত জামসেদ সরদারের বিধবা স্ত্রী হালিমা খাতুন (৩৫) তার নব জাতক সন্তানকে হত্যার পর লাশ গুমের ঘটনার মুলহোতা প্রতিবেশী মৃত মফেজ সরদারের লম্পট পুত্র রশিদ সরদার (৩৬) কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন, বিগত ২০০৮ সালে তার স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী লম্পট দেবর রশিদ বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বছর দুয়েক পূর্বে রাতের আধারে বিধবা ভাবীর ঘরে ঢুকে জোর পূর্বক দৈহিক মেলামেশা করে। এরপর প্রায় রাতেই ঐ লম্পট বিধবা ভাবীর ঘরে ঢুকে মেলামেশা অব্যাহত রাখে।
এরই ফলে ঐ বিধবা অন্তঃস্বত্বা হয়ে পড়ে এবং লম্পট দেবরকে ঘটনার কথা বললে বিয়ের অঙ্গীকার করে কালক্ষেপন করতে থাকে। এদিকে অন্তঃস্বত্বা ভাবী গত ১৮ নভেম্বর দিনগত রাত সাড়ে ১২ টার দিকে একটি পুত্রসন্তান প্রসাব করে। সন্তান ভূমিষ্ঠের খবর পেয়ে ঐ লম্পট তার অজ্ঞাত দুই সহযোগীকে সঙ্গে নিয়ে রাত ২ টার দিকে ঐ বিধবা ভাবীর ঘরে ঢুকে নব-জাতককে কেড়ে নিয়ে হত্যার পর লাশ পার্শ্ববর্তী জনৈক মোস্তাক আহমেদের মৎস্য ঘেরে ফেলে দেয়। পরদিন ১৯ নভেম্বর সকালে নব-জাতকের লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থল মহস্য ঘের থেকে নব-জাতকের লাশ উদ্ধার করে। এ ঘটনা এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিধবা হালিমা তার আত্বীয় স্বজনের সাথে পরামর্শ করে লম্পট দেবর ও নবজাতক খুনি রশিদ সরদার কে প্রধান ও তার ২ অজ্ঞাত সহযোগিকে আসামী করে তালা থানায় একটি এজাহার দাখিল করেন। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আইনগত ব্যবস্থা না নেয়ায় এজাহারের বাদী বিধবা হালিমাকে খুনিরা জীবন নাশের হুমকি অব্যাহত রেখেছে। অবশেষে তিনি নিরুপায় হয়ে গতকাল পাটকেলঘাটা প্রেসক্লাবে স্বশরীরে হাজির হয়ে লম্পট ও খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন করেন।