× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ষড়যন্ত্রের জাল ভেদ করে এগিয়ে যাবে শেখ হাসিনার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা।
এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে জামিনের দ্বিতীয় মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আর খালেদা জিয়া এবং তার ছেলে বিদেশে বসে বিশ্ব মাফিয়াদের সঙ্গে তারেক রহমান সরকার পতনের ষড়যন্ত্র করছে। তারেক রহমানরা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না।
সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই। কারণ, বিএনপির পুরোনো অভ্যাস হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্র করা, আওয়ামীলীগের কাজ হচ্ছে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া। একারণেই, বিশ্ব নেতৃবন্দও বলেন, “বঙ্গবন্ধুর  বাংলাদেশ,  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।”
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ২০২১) সকালে ঢাকার ধামরাইয়ের মুকিমপুরের বংশী নদী পরিদর্শন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ পানি উন্নয়ন্ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, অচিরেই বংশী নদী খনন করার ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬৪.৭ কিলোমিটার নদী খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এজন্য যথাযথ প্রকল্প গ্রহণ করা হবে।
এনামুল হক শামীম বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তাদের সঙ্গে জনগণ নেই। তাই তারা দেশে এবং বিদেশে বসে বিশ্ব বড় বড় মাফিয়া চক্রের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছে। তারাই যত ষড়যন্ত্রই করুক, সফল হবে না। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।


এ ক্যটাগরির আরো খবর..