× Banner
সর্বশেষ
৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ মানা বাধ্যতামূলক: হাইকোর্ট

admin
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগের দেয়া পর্যবেক্ষণ মানা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয়ায় সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত রিটের শুনানির সময় এসব মন্তব্য করেন হাইকোর্টের দ্বৈতবেঞ্চ।

গেলো এপ্রিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

এছাড়া ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। একইসঙ্গে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন আদালত।

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, আদালত এ বিষয়ে কোনো আদেশ দিলে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব আরো বাড়বে।

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না। ৭০ অনুচ্ছেদ সংসদের স্থায়িত্ব এবং দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা ধরে রাখার জন্য একটা ব্যবস্থা মাত্র। একজন সংসদ সদস্য যদি দর কষাকষির সঙ্গে জড়িয়ে পড়েন বা সন্দেহ হয় যে তিনি দর কষাকষির সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সংবিধানে নেই।


এ ক্যটাগরির আরো খবর..