বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একটি পরীক্ষা করে দেখবেন, দুধেল গরুটিকে যখন খাবার দেয়া হয় তখন তারা না শুঁকে মুখে দেয় না। একই খাবার আধ ঘণ্টা পরে আবার দিন। দেখবেন সেই একই ব্যাপার। না শুঁকে সে মুখে তুলছে না। তার মানে চোখে দেখে সে খাবার চিনতে পারেনি।
বছরের পর বছর গরুটিকে একই খাবার দিলেও সে চোখে দেখে সেই খাবার চিনতে পারবে না। কারণ গরু কালার ব্লাইন্ড। বাংলায় যাকে বলে বর্ণান্ধ।
এখন জানা যাক কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতার ব্যাপারটা কেমন।
গরুর কথাই ধরা যাক। গরু চোখের রেটিনা ঠিক আমাদের চোখের মতো নয়। আমাদের চোখে ‘বেনিআসহকলা’র যেমন সবকটি রঙ এসে ধরা দেয় গরুর চোখে তেমন ঘটে না। আমাদের চোখ যেমন আল্ট্রা ভায়োলেট রে, এক্স-রে, গামা রে, বেতার তরঙ্গ. ইনফ্রারেড তরঙ্গ ধরতে পারে না তেমনি গরুর চোখ ‘বেনিআসহকলা’র সাতটি রঙয়ের কোনোটাই ঠিক মতো ধরতে পারে না। তাই বলে গরু সবকিছু কালো বা সাদা দেখে না।
তবে কালার ব্লাইন্ডরা কোনো বস্তুকে কেমন দেখে সেটা অনুভব করা আমাদের জন্য কঠিন। তবে ভাসা ভাসা একটা, ধারণা করা যেতে পারে-সাদা কাচের যেমন রঙ, কালার ব্লাইন্ডদের কাছে গোটা দুনিয়াটাই তেমন। তাই বলে ওরা বস্তুকে কাচের মতো স্বচ্ছ দেখে না। বরং ঘষা কাচের মতো দেখে।
এখন গরুর কথা ভাবলেই নিশ্চয়ই দুঃখ হবে, আহা বেচারারা এতো সুন্দর বাহারী সব ঘাষ খায় অথচ সেগুলোর রঙিন রূপ তারা দেখতে পায় না! তাহলে আরেকটা মন খারাপ করা খবর শোনাই। দুনিয়ায় এক ধরনের মানুষও আছে যারা এমন দুর্ভাগা। অর্থাৎ তারা বর্ণান্ধ।
স্পেনের ষাড়ের লড়াইয়ের খ্যাতি জগৎ জোড়া। সেখানে ম্যাটাডোর ষাড়ের সামনে লাল কাপড় নাড়িয়ে ষাড়কে উত্যক্ত করেন। আগে মানুষ জানত, লাল কাপড় না দেখালে বুঝি ষাড়কে রাগানো যায় না। ষাড় কালার ব্লাইন্ড, লাল রঙ সে চিনতে পারে না। আসেলে ভীষণ রাগি ওইসব ষাড়গুলো উত্তেজিত করতে কাপড়ের রঙ কোনো ব্যাপারই নয়। যেকোনো রঙয়ের কাপড় দেখালেই ওরা খেপে যায়। তাছাড়া ম্যাটাডোরের গাঁয়ের গন্ধও ষাড়কে রাগিয়ে দেয়। শত শত বছরের ঐতিহ্য মেনে লাল কাপড় দেখানোর রেওয়াজ আজও রয়ে গেছে। এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সেকথা বলা যায় নির্দ্বিধায়।