× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের মান্নার শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আর এটিকেই সবচেয়ে বড় গণকবর হিসেবে দাবি করছে শ্রীলঙ্কার বিশ্লেষকরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই গণকবর থেকে ২৩০টিরও বেশি মাথার খুলি পাওয়া গেছে। এটা মূলত একটি যুদ্ধক্ষেত্র ছিল। কয়েকটি মানবাধিকার সংগঠন বলছে, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলার সময়ে এই অঞ্চলে ২০ হাজার মানুষ নিখোঁজ হয়।

২৬ বছর ধরে দেশটির সৈন্য ও তামিল টাইগারদের মধ্যে চলা যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ মারা যায়। শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে। চলতি বছরের শুরুতে বাড়ি তৈরির জন্য খনন কাজ শুরু হলে এখানে মানব দেহের অস্তিত্ব পাওয়া যায়। এরপর জায়গাটি আরও বেশি খননের নির্দেশ দেয় আদালত।

পরবর্তীতে আরও বড় পরিসরে খনন শুরু হলে বের হয়ে আসে অসংখ্য মাথার খুলি। এ সম্পর্কে খনন কাজের দায়িত্বে থাকা দলের প্রধান শ্রীলঙ্কার কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্মতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমাদেভা বলেন, আমরা এখন পর্যন্ত ২৩০টি খুলি উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা সবচেয়ে বড় গণকবর।
এখানে মানবদেহের চিহ্নের পাশাপাশি সিরামিকসহ বিভিন্ন কঠিন পদার্থের সন্ধান পেয়েছেন খননকারীরা। এছাড়া কিছু কঙ্কালে জুয়েলারিও পাওয়া গেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..