× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

শ্রীলঙ্কার আড়াই শ পার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় সেশনে খেলাই শুরু করা যায়নি। ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ২৬৪ রান নিয়ে।

পিচে সবুজ ঘাস দেখে নিউজিল্যান্ড টস জিতে বোলিং নেয়। কিন্তু পিচ থেকে বাড়তি কিছুই আদায় করতে পারেনি কিউই বোলাররা। অনায়াসে প্রথম ঘণ্টা পার করে দেন ওপেনাররা। এরপরই প্রথম ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র তিন ওভারের মাঝে ৫ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। নিজের পরপর দুই ওভারে দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন টিম সাউদি।

এরপর ইনিংস মেরামতে নামেন জয়াসুন্দরা ও দিনেশ চান্দিমাল। চান্দিমাল তো খেলেছেন পুরো ওয়ানডে মেজাজে। দুজনে মিলে ৭১ রান যোগ করার পরই আসে দ্বিতীয় ধাক্কা। তিন ওভারের মধ্যে ফিরে যান জয়াসুন্দরা ও চান্দিমাল। ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে চান্দিমাল মাত্র ৫৬ বলে করেছিলেন ৪৭ রান। কিন্তু ১২১ রানে চান্দিমাল ফিরে গেলে আবারও বিপদে পড়ে শ্রীলঙ্কা।

এবার এগিয়ে আসেন দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথুস ও মিলিন্দা সিরিবার্দানে। নিউজিল্যান্ডের বোলারদের পাল্টা আক্রমণ করে বেশ দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন দুজন। মাত্র ৬৩ ওভারেই দলের স্কোরকে ২৫০ তে নিয়ে যান এই দুজন। যখনই মনে হচ্ছিল বড় রান গড়ার দিকে যাচ্ছে শ্রীলঙ্কা, তখনই আসে দিনের শেষ ধাক্কা। এই ধাক্কার ফলেই দিনের শেষ তিন ওভারে তিন উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ২৫৯ থেকে মুহূর্তের মধ্যে ৭ উইকেটে ২৬৪ তে পরিণত হয় শ্রীলঙ্কার স্কোর। এরপরই বৃষ্টি নামায় দিনের খেলার সমাপ্তি ঘটে।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..