× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

শ্রীলঙ্কানদের বাজেট ও কল্যাণ সহায়তায় ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

শ্রীলংকার অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার জন্য ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কানদের বাজেট ও কল্যাণ সহায়তায় এই ঋণ দিতে যাচ্ছে তারা। সিএনএন তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে যেই ঋণ দিচ্ছে সেটির ভেতর ৫০ কোটি ডলার দেয়া হচ্ছে বাজেট সহায়তা হিসেবে। বাকি ২০ কোটি ডলার যাবে সংকটে ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে।

শ্রীলঙ্কায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

গেল মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তির পর শ্রীলঙ্কার পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা এটিই।


এ ক্যটাগরির আরো খবর..