পরমারাধ্যতম শ্রীগুরু পাদপদ্ম পরমহংস কুলতিলক অষ্টোত্তরশত শ্রী ত্রিদণ্ডী স্বামী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজচার্য্যবর্য্য শ্রীশ্রী মদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ(৬৭) জাগতিক ধাম থেকে প্রয়াণ করলেন(দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
আজ বুধবার ভোর ৪.৩৩ মিনিটে ভারতের মায়াপুরস্থ মহারাজের প্রতিষ্ঠিত শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরে দেহ রেখে নিত্যলীলায় প্রবেশ করেন। তিনি দীর্ঘ দিন কিডনীসমস্যা সহ নানাবিধ রোগে ভুগছিলেন।
শ্রীশ্রী মদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ নোয়াখালী জেলার তেতৈয়া গ্রামে ঠাকুর পরিবারে পিতা ভূবনেশ্বর গোস্বামী ও মাতা শ্রীমতি রাধারাণী দেবীর মাধ্যমে ১৯৫৩ সালের ২ আগষ্ট রবিবার এবং ১৩৬০ বঙ্গাব্দ ১৭শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে এই জগতে পদার্পণ করেছিলেন।
তিনি ভারত, বাংলাদেশসহ অনেক দেশে লক্ষ লক্ষ শিষ্যভক্ত রেখে গেছেন। তাঁর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, দি নিউজ, আনন্দম্ যোগ ইনস্টিটিউট পরিবারসহ সকল শিষ্য ও ভক্তবৃন্দ।