শ্রীমঙ্গলে সুজন-সুশাসনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: সারা দেশে একযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুজন-সুশাসনের জন্য নাগরিক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শনিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে ও সুজনের সাধারণ সম্পাদক কাওছার ইকবালের সঞ্চালনায় শ্রীমঙ্গলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন একাত্বতা প্রকাশ করে এবং নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান আফজাল হক, প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ওয়াকার্স পার্টির নেতা কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, ক্বারী আখলিছুর রহমান, সাংবাদিক মামুন আহমেদ।

রামনগর মনিপুরী মহিলা উন্নয়ন সংস্থার নারী নেত্রী ইউপি সদস্য জয়া শর্ম্মা, বিবেক থিয়েটারের সভাপতি শ্যামল আচার্য, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, কমিউনিষ্ট পার্টির বিকাশ দাশ বাপ্পন, সম্মিলিত নাট্য পরিষদের মলয় কুমার রায়।

লাউয়াছড়া বনরক্ষা আন্দোলনের যুগ্ম-সম্পাদক কবি জাভেদ ভূঁইয়া, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদের সুমন বৈদ্য, উচ্ছাস থিয়েটারের সম্পাদক নীতেশ সূত্রধর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুজনের সহ-সভাপতি সৈয়দ নেসার আহমেদ, প্রাক্তন ইউপি চেয়ারম্যান রাসেন্দ্র দত্ত।

সামাজিক ব্যক্তিত্ব আশরাফুল আলম, শ্যামল দেব বর্মন, সাংবাদিক আতাউর রহমান কাজল, বিকুল চক্রবর্তী, হৃদয় দেবনাথ, অনুজ কান্তি দাশ, জসিম উদ্দিন জীবন, রুবেল আহমেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।