× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জঙ্গি দমনে মেহেরপুর জেলা যুব লীগের জরুরী সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মেহেরপুরে বিশেষ জরুরী সভা করেছে জেলা যুব লীগ। আজ শনিবার বিকেলে শহীদ রিপন টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। বক্তব্য রাখেন, সদর যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চান্দু, গাংনী উপজেরা যুব লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা যুব লীগের সদস্য মিজানুর রহমান জনি, সাজিজুর রহমান সাজু, মাহবুব হোসেন ডালিম, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, যুব লীগ নেতা মোহন, ইয়ানুস প্রমূখ।

বক্তরা বলেন, যারা বিনা বিচারে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারে না। ইসলামের দোহাই দিয়ে যারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জঙ্গি দমনে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..