× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

শ্রীপুরে ছাত্রলীগের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা অনিয়ম ও দুনীতির প্রতিবাদে মিছিল-সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না  মাগুরা প্রতিনিধিঃ  মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন আহম্মেদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এসময় বক্তারা কাজী জালালকে শ্রীপুরে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিভিন্ন অনিয়ম ও দূনীতিসহ অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পকেট কমিটি গঠনের বিচার দাবী করেন।

মিছিলটি শ্রীপুর ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল্লাহ কর্নেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হান্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক গাজী, ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন মোল্যা, জিল্লুর রহমান প্রমুখ।

এ বিষয়ে কাজী জালাল উদ্দিন জানান, বড় দলে এমন ছোটখাট ঘটনা হতেই পারে। নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..