× Banner
সর্বশেষ
তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর

উত্তরা প্রতিনিধি(সোহরাব হোসেন)

শ্রম ভবনে চুক্তির পরেও বেতন পায়নি শ্রমিকরা

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
শ্রম ভবনে চুক্তির পরেও বেতন পায়নি শ্রমিকরা

রাজধানীর দক্ষিণখানে অবস্থিত ইন্ট্রাকো ডিজাইন লিঃ নামক পোশাক কারখানায় গত ২৬ মে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। এবং এই চুক্তি শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নি জাহানের উপস্থিতিতে হয়েছিল বলে উক্ত কারখানার শ্রমিকরা জানায়।
জানা যায়, কারখানাটিতে গত দুই বছর ধরে মালিক প্রতিমাসের বেতন নিয়ে তালবাহানা করে আসছে। এ নিয়ে প্রতিমাসেই কারখানায় ঝামেলা লেগেই থাকে। গত ঈদের আগেও বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধসহ গাড়ি ভাঙচুর করেছিল। এসব ঝামেলার স্থায়ী সমাধানের জন্য শ্রম ভবনে মালিক, শ্রমিক প্রতিনিধিদের মাঝে বৈঠকে বেতনের বিষয়ে সিদ্ধান্ত হয়, যা শ্রমিকরা মেনে নেয়।
অত্যান্ত দুঃখের বিষয় হচ্ছে, ২৬ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। সেদিন কারখানার শ্রমিক নেতাদের নাকি শ্রম ভবনের কোনো এক বড় কর্মকর্তা ফোন করে বলেছেন, ‘মালিক বেতন দিবে ২৯ মে, তা মেনে নিতে। এ নিয়ে ঝামেলা করলে শ্রমিক নেতাদের ক্ষতি হবে।’
শ্রমিকরা অভিযোগ করেন, শ্রম ভবনের কর্মকর্তারা টাকা খেয়েছেন। শ্রমিকরা এখন অনিশ্চয়তার মধ্যে ২৯ মে বেতন পাবে কিনা?


এ ক্যটাগরির আরো খবর..