× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পি আই ডি

শ্রম আইন সংশোধন ও শ্রমিক কল্যাণে সরকারের অঙ্গীকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সুইজারল্যান্ডের জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সাথে গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রম সচিব বলেন শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, শ্রমিক-মালিক সমন্বয় এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

এসময় তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম একাডেমিক অংশীদারিত্ব।

এছাড়া ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সেক্টরে সামাজিক সংলাপ জোরদার করা হচ্ছে। সম্প্রতি শ্রমিক-মালিক পক্ষ ১৮ দফা যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যা শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ।

সচিব আরও জানান, শ্রমিকদের অংশগ্রহণমূলক উন্নয়ন নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা হবে।

এ সময় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ(টিসিসি) এর প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..