× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

শ্রমিক নেতাদের আটকের অভিযোগে পরিবহন শ্রমিকদের অবরোধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
পরিবহন শ্রমিকদের অবরোধ

সিলেটে চার শ্রমিক নেতাকে আটকের অভিযোগ তুলে মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এরমধ্যে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক, নগরের টিলাগড় মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০) সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থেকে নাজিরবাজার, টিলাগড়-মেজরটিলায়, সিলেট-তামাবিল মহাসড়ক, এয়ারপোর্ট রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় সাড়ে তিনঘন্টা ধরে চলা এ অবরোধে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষজন। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। অনেক রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকা পড়তে দেখা গেছে।

ট্রাক শ্রমিকরা জানান, ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ট্রাক শ্রমিকরা। তাদের দাবি-র‌্যাপিড একশন ব্যাটালিয়নের দুটি দল গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা থেকে তাদের চারজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদেরকে কিছু বলা হয়নি। এ চারজনকে না ছাড়া পর্যন্ত আমরা অবরোধ তুলবো না। আমরা জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..