× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

শ্রমিক উসকানির মামলায় সাংবাদিক রিমান্ডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধি : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ার তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনেরসাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

গত ২৪ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আশুলিয়া থানারপুলিশ সাংবাদিক নাজমুল হুদাকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন। সে অনুযায়ী সাংবাদিক নাজমুলকে রিমান্ড শুনানির জন্য আজ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল  জানান, সাত দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ডের এ আদেশ দেন।গত ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়। তাঁর ব্যবহৃত মুঠোফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে। মামলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..