× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

পিআইডি

শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে -শ্রম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য

জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৫তম গভর্নিং বডির সভায় যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও আইএলও ঢাকা অফিসের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন অধিকতর সহজীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রেখে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্ম পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করেছে। কনভেনশনগুলো হলো: শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) সম্পর্কিত কনভেনশন নং ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সম্পর্কিত কনভেনশন নং ১৯০।

গতকাল বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই অনুমোদনের দলিলগুলো স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলো আইএলওর মহাপরিচালকের কাছে হস্তান্তর করা হবে। তিনি এই অর্জনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। কনভেনশন ১৫৫ ও ১৮৭ এর অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এখন আইএলওর ১০টি মৌলিক কনভেনশনের সবকটিই অনুমোদনকারী দেশে পরিণত হলো। কনভেনশন ১৯০ এর অনুমোদন কর্মক্ষেত্রে, বিশেষ করে নারী কর্মীদের জন্য, সহিংসতা ও হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের বিরুদ্ধে মামলার পুনরাবৃত্তি রোধ ও অপরাধের জন্য বর্ধিত শাস্তিসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরির কাজ চলছে। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে শ্রম পরিদর্শন নিয়োগ ত্বরান্বিত করা হচ্ছে। সাতটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠার পাশাপাশি একটি অনলাইন মামলা ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হচ্ছে। শ্রম খাতে ডিজিটালাইজেশন এবং একটি সমন্বিত শ্রমিক ডেটাবেজ তৈরির কাজও এগিয়ে চলেছে।

তিনি আরও অবহিত করেন যে, সম্প্রতি অনুমোদন হওয়া শ্রম আইন ২০০৬-এর সংশোধনী অধ্যাদেশ শীঘ্রই গেজেটে প্রকাশিত হবে, যা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করবে।

নৌপরিবহন বিষয়ক অংশে উপদেষ্টা ২০২৬-২৭ মেয়াদে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ এর সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত দেশগুলোর দূতাবাসের কাছে বাংলাদেশের পক্ষে সমর্থন কামনা করেন।

সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আইএলওর প্রতিনিধিরা শ্রম আইন ২০০৬ এর সংশোধনী অধ্যাদেশ অনুমোদন এবং আইএলও এর তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া; নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স; সুইডেনের রাষ্ট্রদূত এবং ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস ও কানাডা দূতাবাসের প্রতিনিধি; এবং বাংলাদেশে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননসহ আইএলও ঢাকা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..