× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

শ্রমজীবীর সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য সারাদেশ থেকে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ণসিন্দুনা গ্রামের শাকিলা আক্তারকে শিক্ষা সহায়তার চেক হস্তান্তরকালে সচিব আফরোজা খান এ কথা বলেন।

শ্রম সচিব শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদেরকে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শ্রমজীবীদের সন্তানদের শ্রমিক কল্যাণ তহবিলের শিক্ষা সহায়তার বিষয়টি অবহিত করবেন এবং সহায়তা পেতে তাদের সহযোগিতা করবেন।

শ্রম সচিব এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সচিব কর্মকর্তাদেরকে নৈতিকতা, সততা এবং সদাচারণের বিষয়টি মাথায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, মোঃ আশরাফ শামীম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..