× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর নৌকা ও স্পিড বোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না – নৌপরিবহন মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ – নজরুল ইসলাম খান ঈদুল আজহা উপলক্ষ্যে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে – স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগরে দলিত নারী, কিশোরী  ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে দলিত নারী, কিশোরী  ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
শ্যামনগরে দলিত নারী, কিশোরী  ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১১মে) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে  দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও দলিত, প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নাগরিক উদ্যোগ ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর বর্তমান চিত্র ও দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় করণীয় বিষয় সমূহ নিয়ে লিখিত আকারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পরবর্তীতে দলিত জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা, সরকারি দপ্তরের সেবা সমূহ প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যাবস্থাপক নাদিরা পারভীন, জয়িতা  প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার  নির্বাহী পরিচালক অষ্টমী মালো।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি সহায়তা নামক প্রকল্পের আওতায় অনুষ্ঠানে আলোচনা শেষে দলিত নারী ও কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ১২ জন নারীকে অফেরতযোগ্য মাথাপিছু ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন শ্যামনগর প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..