× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা,অপরাধীদের শাস্তির দাবী

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা

সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর  ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সেপ্টেম্বর  রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার  সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবার তাদের গুমানতলী(খাগড়াঘাট) নিজ বাড়িতে এক ন্যাক্কারজনক হামলার শিকার হন।

এ নির্মম ঘটনায় তিনি ও তাঁর পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। তিনি আরো জানান, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে।  সংবাদ সম্মেলনে দাবি করা হয়- অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করা, দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।


এ ক্যটাগরির আরো খবর..