× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

শ্বশুরের সম্পত্তির লোভে ২ বছরের শিশু শ্যালককে হত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
সম্পত্তির লোভে শ্যালককে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্বশুরের সম্পত্তির লোভে ২ বছর বয়সী শিশু শ্যালককে হত্যাচেষ্টার অভিযোগে জামাতাসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর মো. বাবুল মণ্ডল তার জামাতার বিরদ্ধে মামলাটি করেন । তিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত কিনু মণ্ডলের ছেলে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের জামাল খানের ছেলে সজল খান (জামাতা), সজল খানের পিতা জামাল খান, জামাল খানের স্ত্রী মোছা. শাহানা বেগম ও মোছা. ছালমা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, বাবুল মণ্ডলের মেয়ে নিসাত তাছনিমের স্বামী সজল খান দীর্ঘদিন থেকে শ্বশুরের সম্পত্তি তার স্ত্রীর (নিসাত তাছনিম) নামে লিখে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল। এরই মধ্যে দীর্ঘ ১৮ বছর পর বাবুল মণ্ডলের ছেলে সন্তান হওয়ায় শ্বশুরের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে এমন আশঙ্ক থেকে সজল খান আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ৩১ অক্টোবর শ্বশুরবাড়ির লোকজনকে নিজ বাসায় দাওয়াত দিয়ে সে শ্যালক শিশু সোয়াতকে বাড়ির বাইরে নিয়ে হত্যার চেষ্টা করে। কিন্তু এক পথচারী দেখে ফেলায় সজল শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে সোয়াতকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শরীরে কামড়ানোসহ সিগারেটের ছ্যাঁকা দেওয়ার দগদগে দাগ দেখা যায়।

ফুলবাড়ী থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..