শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২এর বাপ্পি-অপুর প্রথম লটের শুটিং শেষ

বিশেষ প্রতিবেদকঃ  শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২এর বাপ্পি-অপুর প্রথম লটের শুটিং শেষ। অনেকদিন ধরেই জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে জুটি করে বিভিন্ন নির্মাতার ছবি বানানোর কথা শোনা যাচ্ছিল। অবশেষে নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে এক করলেন তাদের।

সম্প্রতি ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এতে অংশ নেন বাপ্পি-অপু বিশ্বাস। নতুন জুটি নিয়ে নির্মাতা জানালেন, ‘অপুর জন্য দারুণ একটি কামব্যাক চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। সে প্রফেশনাল অভিনেত্রী। চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে মেলে ধরছেন সুন্দরভাবে। বাপ্পিও ভালো কাজ করছে। তাকে ভিন্নভাবে তুলে ধরছি। এই জুটিকে দর্শক পছন্দ করবেন আশা করছি।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

বাপ্পি চৌধুরী বলেন, দেবাশীষ দা’র সঙ্গে এটাই প্রথম কাজ। শুটিংয়ে তার কাছে অনেক সহযোগিতা পাচ্ছি। তিনি নিজে বিভিন্ন সিক্যুয়েন্স বুঝিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে অভিনয় করেও দেখিয়েছেন যে আমি এটা চাচ্ছি। আন্তরিকতার কোনো কমতি নেই। খুব রিলাক্সভাবেই কাজটি করতে পারছি।তিনি আরও বলেন, কমেডি নির্ভর ছবি ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ছবিতে আমরা দেখেছি শ্বশুরবাড়িতে ঢোকার পরে প্ল্যানিং শুরু আর এবার দেখা যাবে শ্বশুরবাড়িতে ঢোকার জন্য প্ল্যানিং।

২০০১ সালে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আগের ছবির সিক্যুয়েল নয় বলে জানালেন নির্মাতা। নতুনত্ব নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।