ঝিনাইদহের কালীগঞ্জে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে শোরুমের শুভ উদ্ভোধন

ঝিনাইদহের কালীগঞ্জে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে শোরুমের শুভ উদ্ভোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নলডাঙ্গা রাজবাড়ি সড়কে হাজী রফি উদ্দিন এন্ড সন্সে শনিবার রাতে এক জম কালো অনুষ্টানের মধ্যে দিয়ে ডিবি এল সিরামিকের শো রুমের শুভ উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ আঃ লীগ নেতা পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ মটর মালিক সমতিরি সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দীন,সহ-সাধারন সম্পাদক সদর উদ্দীন, ডিবি এল সিরামিকের হেড অফ প্লানানিং বায়জীদ বাদশা, হেড অফ সেলস আবু হাসিব রনি ম্যানেজার মার্কেটিং সেতু ঘোষ, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, এ ছাড়াও স্থানীয় সূধী ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখন আর ঢাকা নয় এ অঞ্চলের মানুষ এখন এই শো রুম থেকে সরাসরি ডিবি এল সিরামিকের টাইলস সহ সকল পন্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন বলে কর্মকর্তারা জানান। অনুষ্টানটি সার্বিকভাবে পরিচালনা করেন হাজী রফি উদ্দিন এন্ড সন্সের মানেজিং ডিরেক্টর রাশিদুল হাসান রুলু। দোয়া ও মোনাজাত পরিচালনা করে হাফেজ মসিউর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।