উপজেলার নির্বাচনে চরফ্যাশনে ৮ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

ভোলা প্রতিনিধি॥ চরফ্যাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১জন, জাতীয় পার্টি থেকে ১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়পত্র দাখিল করেছেন।

সোমবার(৪মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। তবে উপজেলা চেয়ারম্যান পদে ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন ভোলা সদর নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন আখন ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন ও সাবেক ভাইস চেয়ারম্যান ছাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা ফারুক মিলা ও নাছিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে জাতীয় পাটির চরফ্যাসন উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামান শহীদ ভোলা নির্বাচন কার্যালয় মনোনয়পত্র দাখিল করেছেন।

চরফ্যাসন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বিকাল ৫টায় পর্যন্ত চেয়ারম্যান পদে আ’লীগ থেকে ১জন, জাতীয় পার্টি থেকে ১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়পত্র দাখিল করেছেন। তবে উপজেলা চেয়ারম্যান পদে আরো ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন ভোলা সদর নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।