× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

মায়েরবাড়ি বেড়াতে এলে ফাঁকা ঘর পেয়ে ৫মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
গর্ভবতী গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ

বরগুনায়  ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ ৫মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে। মায়েরবাড়ি বেড়াতে এলে সুযোগ বুঝে ফাঁকা ঘর পেয়ে এ কাজ করে ধর্ষক।

২ জুলাই শনিবার দিবাগত রাত ৯টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ওই গৃহবধূর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর মা বলেন, ‘আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকায় স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বিয়ের আগ থেকেই অভিযুক্ত আমার মেয়েকে বিরক্ত করে আসছে।

বিয়ের পর যখন মেয়ে বাড়িতে আসে, তখনো কুপ্রস্তাব দেয়। গতকাল রাতে আমি ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ঘরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধর্ষণ করে। ’

তিনি আরো বলেন, ‘আমি অভিযুক্তকে ভেতরে রেখে দরজা তালাবদ্ধ করে আশপাশের লোকজন ডাকলে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা লোকজন নিয়ে আসেন। তিনি তালা ভেঙে মেয়েকে মারধর করে অভিযুক্তকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আমার মেয়ে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’


এ ক্যটাগরির আরো খবর..