× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসার নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে সহকর্মীর সাথে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো সদর উপজেলার গাড়ামারা গ্রামের দোকান কর্মচারী মেহেদি হাসান। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদি হাসান মারা যায়। আহত হয় তার সহকর্মী।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..