শৈলকুপায় নৌকার সমর্থকদের হামলায় সাংবাদিক সুমন আহত, ক্ষমা চাইলেন চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় নিত্যানন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী-সমর্থকদের হামলায় সাংবাদিক মনিরুজ্জামান সুমন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে পৌছে দেয়।

জানা গেছে, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনিত মফিজ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের সমর্থকরা শনিবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। খবর পেয়ে সেখানে শৈলকুপা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি এবং জেটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান সুমন ঘটনাস্থলে পৌঁছায়। এসময় সাংবাদিককে নিয়ে উষ্কানীমুলক কথা বলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন। তখন তার সমর্থকরা ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সাংবাদিক সুমনের উপর হামলা করে। আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পুলিশের গাড়িতে উঠে পড়েন, তখন পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌছে দেয়। দৌড়ানোর সময় সাংবাদিক সুমন পড়ে গিয়ে আহত হয়।

আহত সাংবাদিক সুমন জানায়, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন সাংবাদিক দেখে হঠাৎ করেই ধর ধর বলে চিৎকার দিলে তার সমর্থকরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়।

নিত্যানন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে অনুতপ্ত হন ও কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ভূল স্বীকার করে ক্ষমা চান।

এ ঘটনায় শনিবার রাতে শৈলকুপা প্রেসক্লাবে জরুরী বৈঠকের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকবৃন্দ। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক কে লাঞ্ছিত ও হামলায় বিস্ময় প্রকাশ করেছে সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের নিরাপত্তাসহ সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।