× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

গুলি করে নগদ দশ লাখ টাকা ও চেক ছিনতাই

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে রোববার সকালে দুর্বৃত্তরা গুলি করে দশ লাখ টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হাসানুল ফারুক (৫৫) নামে এক ফিলিং স্টেশেনের ম্যানেজার। তিনি শহরের হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সাজন, ডাঃ জাহিজদুর রহমান জানিয়েছেন, হাসান ফারুকের মাথার মাঝখানে গুলি লেগেছে। এতে উপরের চামড়া ছুলে গেছে। বলা যায় তিনি আশংকা মুক্ত। তারপরও তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

ঝিনাইদহ পূবালী ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান জানান, রোববার বেলা দশটার দিকে হাসানুল ফারুক ফিলিং স্টেশনের টাকা জমা দিতে ব্যাংকে আসছিলেন। তিনি ব্যাংকের সিড়ির মধ্যে ওঠা মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আরো এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ম্যানেজার হাসানুজ্জামান জানান, আমি জানতে পেরেছি হাসান ফারুকের কাছে নগদ দশ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ টাকার চেক ছিল। এদিকে ব্যাংকের সিড়ির মধ্যে গুলির শব্দ শুনে আগত গ্রাহকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মুহুর্তের মধ্যে শহরে ছুটোছুটি শুরু হয়ে যায়।একেবারেই শহরের প্রাণ কেন্দ্রে এ ধরণের ঘটনা ঘটিয়ে দুবৃত্তরা নির্বিঘেœ পালিয়ে যাওয়ার ঘটনায় সবাই হতবাক।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার সকাল দশটার দিকে পুবালী ঝিনাইদহ শাখায় রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান ফারুক নগদ দশ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ টাকার চেক নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। তিনি সিড়ি বেয়ে উপরে ওঠার সময় অস্ত্রধারী দুবৃত্তরা গুলি চালিয়ে ছিনতাই করে। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, দুর্বৃত্তদের ধরতে চারিদিকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..