× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

শৈলকুপায় নর্দোমা থেকে ট্রাক হেলপারের মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের শৈলকুপায় নর্দোমা থেকে সঞ্জয় কুমার সাহা (২৮) নামের এক ট্রাক হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে পৌর এলাকার মধ্যপাড়া ললিত মোহন ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নর্দোমা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত নারায়ন কুমার সাহার ছেলে।
জানা যায়, কয়েকদিন যাবৎ ট্রাক হেলপার সঞ্জয় নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিলো না। তার ভাই টনি এ মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করে। অবশেষে সোমবার দুপুরে সঞ্জয়ের নিজ ঘরের পেছনের দিকের নর্দোমায় তার মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাকে হত্যা শেষে মৃতদেহ নর্দোমায় ফেলে দেয়া হয়েছে বলে স্থানীয়দের ধারনা।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নর্দোমা থেকে ট্রাক হেলপারেরর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..