× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শৈলকুপার অজপাড়াগায়ে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥১১ ফেব্রুয়ারি’২০১৮:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রাম। জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দুরে জেলা সীমান্তে অবস্থিত এই গ্রামটি। বর্তমানে কিছুটা উন্নয়নের ছোয়া লাগলেও পুর্বে হাটুসমান কাদা পেরিয়ে যেত হতো গ্রামে। এই অজপাড়াগায়ে এক ক্ষুদে বিজ্ঞানী হৃদয় হোসেন অনেকটা পরিত্যাক্ত ঘরে গড়ে তুলেছেন বিজ্ঞান ক্লাব। শনিবার বিকেলে ফিতা কেটে ক্লাবটির উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।

জানা যায়, বাখরবা গ্রামের কৃষক আবুল কালাম আজাদের ছেলে হৃদয় হোসেন। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ইতিমধ্যে অটোমেটিক হাউজ ক্লিনার এন্ড লাইফ সেফটি রোবট আবিস্কার করে বেশ আলোচনায় এসেছে সে। পরে নিজের গ্রামের নাম জেলা, দেশ তথা বিশ্বের বুকে তুলে ধরার জন্য সহপাঠী ও গ্রামের ১৯ জন সদস্য নিয়ে গড়ে তুলেছেন বিজ্ঞান ক্লাব। ওই ক্লাবের সদস্যরা ইতিমধ্যে তৈরী করেছেন রোবটিক হুইল চেয়ার। যে রোবটটি শারিরীক প্রতিবন্ধীরা সেন্সরের মাধ্যমে চলাফেরা করতে পারবেন।

এছাড়াও মোবাইল এ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রন করা যায় রোবটটি। শনিবার বিকেলে উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্যবসায়ী আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল ইসলাম, ইলেক্টনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি তার বক্তব্যে বলেন, পুরাতন বাখরবা গ্রামে আজ এই বিজ্ঞান ক্লাবটি উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। অনেক গ্রামের যুব সমাজ যেখানে মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে, সেখানে পুরাতন বাখরবা পশ্চিমপাড়ার যুব সমাজ বিজ্ঞান চর্চা করছে। এগিয়ে যাও তোমরা, যেতে হবে বহুদূর। প্রধান অতিথি বিজ্ঞান ক্লাবটিকে প্রতিষ্ঠিত করার জন্য আশ্বাস প্রদাণ করেন। সেই সাথে এলাকার সকলকে সর্বাত্বক সহযোগী করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..