× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

শেষ হচ্ছেনা চেলসির দুর্দশা

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রোববার টটেনহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দুর্দশা চলছেই।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারের পর গত শনিবার নরিচ সিটির বিপক্ষে একমাত্র গোলে জিতেছিল চেলসি। কিন্তু পরের ম্যাচেই আবার পয়েন্ট হারাল।

লিগে এ মৌসুমে এখন পর্যন্ত টানা দুই ম্যাচ জিততে পারেনি চেলসি। ১৪ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। পক্ষান্তরে হেরেছে সাতটিতে, নেমে গেছে পয়েন্ট তালিকার ১৪তম স্থানে। কে বলবে, এই দলটিই গতবারের চাম্পিয়ন!

রোববার টটেনহ্যামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না চেলসির অধিনায়ক জন টেরি। দিয়েগো কস্তাকে তো বেঞ্চেই বসিয়ে রাখেন চেলসি বস মরিনহো। তারপরও বেশ আক্রমণাত্মকই শুরু করেছিল তারা।

প্রথম ২০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু এডেন হ্যাজার্ড ও পেদ্রো রদ্রিগেজের ব্যর্থতায় সাফল্য মেলেনি। বরং ১৭ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল টটেনহ্যাম। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের জোরালো শট শেষ মুহূর্তে কোনোমতে ঠেকান চেলসি গোলরক্ষক আসমির বেগোভিচ।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে এগিয়ে যাওয়ার আরেকটি ভালো সুযোগ এসেছিল চেলসির সামনে। হ্যাজার্ডের নিচু ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। শেষ পর্যন্ত তাই স্কোরলাইন গোলশূন্যই থেকে যায়।

প্রিমিয়ার লিগের এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে একমাত্র গোলে হেরেছিল টটেনহ্যাম। এরপর থেকে টানা ১৩ ম্যাচ অপরাজিত, যা তাদের ক্লাব রেকর্ডও। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

 


এ ক্যটাগরির আরো খবর..