× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

শেষ মূহুর্তের গোলে ক্যারাবাও কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
এই জয়ে সেমিফাইনালে উঠলো রেড ডেভিলরা।

ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মূহুর্তের গোলে এভারটনকে হারিয়ে ক্যারাবাও কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো । রেড ডেভিলদের জয় ২-০ গোলে।  

লিভারপুলের গুডিসন পার্ক। ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালের অন্তিম মুহর্তে অ্যান্তনি মার্শিয়ালের বুদ্ধিদীপ্ত গোলে সেমিফাইনালে পা রাখে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিসমাসে যেন রাজ্যের স্বস্তি সোলশায়ারের চোখে মুখে।

অথচ ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে রেড ডেভিলরা। মধ্যমাঠের দখল, কিংবা দুই উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শানায় ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন কাভানি-পগবাদের বোঝাপড়াটাও ছিল চোখে পড়ার মতো। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের ঠিকানা খুঁজে পায়নি অতিথিরা।

বিপরীতে এভারটনও আক্রমনাত্মক হয়ে ওঠে। যদিও কেউই গোলের দেখা না পেলে প্রথমার্ধ থাকে গোলশুন্য।

বিরতির পরও দু’দলের চেষ্টা ছিল কাঙ্খিত গোল আদায়ের। অবশ্য সেই লক্ষ্যেই বদলী হিসেবে রাশফোর্ড ও মার্শিয়ালকে মাঠে নামিয়ে সাফল্যের দেখা পান সোলশায়ার।

৮৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কাভানির বাঁ পায়ের বুলেট গতির শটে পরাস্ত এভারটন গোলকিপার রবিন ওলসেন। তাতেই লিড ম্যানচেস্টার ইউনাইটেডের।

এরপর অতিরিক্ত সময়ে মার্শিয়ালের গোলে জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।

এই জয়ে সেমিফাইনালে উঠলো রেড ডেভিলরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।


এ ক্যটাগরির আরো খবর..