শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগন না খেয়ে থাকবে না -শিল্পমন্ত্রী

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগন না খেয়ে থাকবে না -শিল্পমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে জনগন না খেয়ে থাকবে না। করোনা মহামারীর মধ্যে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সরকার। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরাও এগিয়ে এসেছে। জনগনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে মজিদ মোল্লা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রান বিতরণ কর্মসূচিতে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদির জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান।
এসময় মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম প্রমুখ।
এ সময় প্রায় ১২ হাজার অসহায়, দুস্থ পরিবারের মধ্যে এক বস্তা করে চাল বিতরণ করা হয়। চালের বস্তার পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য ৪ টি করে মাস্ক ও যাতায়াত ভাড়া বাবদ নগদ টাকা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।