× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

এনডিএম রিপোর্ট

শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে -ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই খুনি হাসিনার ফ্যাসিষ্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে টার্গেট কিলিং মিশনে নেমছিলো। অন্তর্বর্তকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে এবং এব্যাপারে আপনাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আর শেখ হাসিনার বিচার শুধু দেশেই নয়, গণহত্যার অভিযোগে তাঁর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে হবে। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহষ্পতিবার (২২ আগষ্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে গণহত্যাকারী” হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়ে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, “ আওয়ামী লীগের লক্ষ্যই ছিলো টার্গেট কিলিং। ভারতীয় ষড়যন্ত্র এবং শক্তিতে এরা প্রথমে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর হেফাজতে ইসলামের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে কওমি মাদ্রাসার অগণিত শিক্ষার্থীকে হত্যা করে লাশ গুম করে ফেলে। বিগত ৩টি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গুম-খুন করে। সর্বশেষ গত জুলাই-আগষ্ট মাসের ম্যাসাকারে তাঁরা নিরস্ত্র ছাত্র-জনতার উপর গণহত্যা চালায়। প্রতিটি ঘটনার হুকুমদাতা হিসাবে শেখ হাসিনা একজন নিকৃষ্ট গণহত্যাকারী। তাঁর পেটোয়া বাহিনী আওয়ামী লীগকে সন্ত্রাসী এবং লুটেরা সংগঠন হিসাবে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে”।

অবস্থান কর্মসূচিতে এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেন, “ জাতিসংঘের যে তদন্ত দল আজ আসছে আমরা তাঁদের স্বাগত জানাই। পুরো বিশ্বের কাছে খুনি হাসিনা আজ ধিকৃত। সে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বাংলাদেশকে সতর্ক না করেই বাঁধ খুলে দেবার ভারতীয় সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতেও আমরা জাতিসংঘের সাহায্য চাই।”

এনডিএম ছাত্র সংগঠনের সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন এর প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাক,  ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মোশাররফ হোসেন, আরাফাত আল মিসবাহ, সভাপতি ঢাকা মহানগর, ছাত্র জমিয়ত বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট মুফতি ইলিয়াস হোসেন আরাবী প্রমুখসহ এনডিএম এর কেন্দ্রী নির্বাহী কমিটি ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..