শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে জনগণের সকল দাবি পূরণ হবে -পরিবেশমন্ত্রী

শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে জনগণের সকল দাবি পূরণ হবে -পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে জনগণের সকল দাবি-দাওয়া পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। তিনি বলেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল, দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।