শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, আর শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে।

প্রতিমন্ত্রী আজ নেত্রকোনায় জেলার পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনা জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের মহাসড়কে থাকবে। পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ ভূমিকার কারণেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে নীতিমালা ও আইন করেছেন, সেটা অতীতের কোনো সরকারই করে নাই।

প্রতিমন্ত্রী আরো বলেন, একসময় শ্রমিক এক বেলা ভাতের জন্য সারা দিন পরিশ্রম করতেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশে বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে।

জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ এবং জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।