শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রীসভা দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রীসভা দেশের চলমান উন্নয়নে এই জেলার উন্নয়নকেও অব্যাহত করা হবে বলে তিনি জানান। এর থেকে কোন অবস্থাতেই জেলার মানুষ বঞ্চিত হবে না।
বুধবার বিকেল ৪টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) থেকে নির্বাচিত সাংসদ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা গুলো বলেন।
আবেগঘন কণ্ঠে খালিদ বলেন, দিনাজপুরের মানুষ আমাকে গণসংবর্ধনা প্রদানের মাধ্যমে যে সম্মান দেখিয়েছেন তার ঋণ আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করার চেষ্টা করব।
খালিদ মাহমুদ এমপি বলেন,“গোটা দেশের গত দশ বছরে যা উন্নয়ন হয়েছে এবং আপনারা যদি দিনাজপুরের দিকেও তাকান তাহলে দেখতে পাবেন,যেখানেই চোখ দিবেন সেখানেই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সভায়  আরও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও কামরুল হুদা হেলালসহ  অন্যন্য নেতৃবৃন্দ।
গনসংবর্ধনা  অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, দিনাজপুর প্রেসক্লাব, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর সরকারী কলেজের সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক রুদ্র সাহা, অঙ্গসংগঠন, মহাজোটের শরিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ১৩টি উপজেলার  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে সংবর্ধনা প্রদান করেন।
এর আগে দুপুরে  প্রতিমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে দিনাজপুরে প্রবেশের পূর্বে সদর উপজেলার চেহেলগাজী মাজারে মুক্তিযোদ্ধাদের গণ-কবরের স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা জানান ও দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।