× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

পরিত্যাক্ত ও অগ্নিদগ্ধ অর্ধমৃত ফুলমতি বিবির সেবার দায়িত্বে হাইশুর বৃদ্ধাশ্রম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

বিশেষ প্রতিবেদকঃ স্বামী পরিত্যাক্তা ও অগ্নিদগ্ধ মধ্যবয়সি মহিলার সেবার দায়িত্ব নিলেন হাইশুর বৃদ্ধাশ্রম। গোপালগঞ্জ জেলা প্রশাসকের পরামর্শক্রমে হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস এই অসহায় অর্ধমৃত মহিলার দ্বায়িত্ব নিলেন।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন হাইশুর গ্রামে অসহায়, পরিত্যাক্তা, দুঃস্থ বৃদ্ধ পুরুষ মহিলাদের সেবার লক্ষ্যে প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাসের তত্ত্বাবধানে পরিচালিত এই বৃদ্ধাশ্রম।

জানা যায়, গত ৭ জানুয়ারি গোপালগঞ্জ জেলার সাতপাড় বাসস্ট্যান্ডের উত্তর পাশে তাকে খুঁজে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়ার কারনে গভীর ক্ষত রয়েছে। সাতপাড় গ্রামের উজ্জ্বল বিশ্বাস ও সুব্রত মন্ডল নামক দুই ব্যক্তি মহিলাকে অর্ধমৃত অবস্থা থেকে উদ্ধার করে হাইশুর বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। কাশীয়ানী থানা প্রশাসনকে অবহিত করে রাখার ব্যবস্থা করেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস। বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তপন কুমার মজুমদার।

গত ১৫ জানুয়ারি কাশিয়ানী থানার অধিনস্থ রামদিয়া তদন্ত কেন্দ্র থেকে খন্দকার আমিনুর রহমানের নেতৃত্বে পরিদর্শন করেন।

১৬ই জানুয়ারি জেলা প্রশাসকের নিকট মৌখিক ভাবে জানানো হলে তিনি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাসের দায়িত্বে সেবা প্রদানের পরামর্শ দান করেন।

গত ১৭ জানুয়ারি দুঃস্থ মহিলার ছেলে রুবেল ঘরামীর ঠিকানা খুঁজে তাকে নিয়ে আসা হয়। মহিলার চিকিৎসা প্রদানের জন্য ১৯ তারিখ গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়। এই অসুস্থ মাকে ফেলে রেখে ২১ জানুয়ারি হাসপাতাল থেকে পালিয়ে যায় ছেলে রুবেল ঘরামী।

উল্লেখ্য, পরিত্যাক্তা ও অগ্নিদগ্ধ ফুলমতি বিবির চিকিৎসা সেবায় গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগ ৪৫০০ টাকা এবং কাশিয়ানি থানার হাতিয়াড়া গ্রাম নিবাসী কাষ্টম অফিসার মিতুল বণিক ২০০০টাকা সহযোগিতা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..